রবিবার, ২৮ Jun ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
গুণী অভিনেত্রী মৌটুসী বিশ্বাস দীর্ঘদিন পর নতুন সিনেমায় কাজ করেছেন। কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে নির্মিত ছবিটির নাম ‘প্রিয় সত্যজিৎ’। ছবিটি আমন্ত্রণ পেয়েছে পাঁচটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সমসাময়িক বিষয়ে এই অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
পাঁচ আন্তর্জাতিক উৎসবে…
আজ থেকে শুরু হচ্ছে কানাডার ভ্যাংকুবার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। এই উৎসবের মধ্য দিয়ে ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার হচ্ছে। এরপর ২৭ নভেম্বর ইউরোপিয়ান প্রিমিয়ার হবে ইতালির ফ্লোরেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। ডিসেম্বর মাসের ৯ থেকে ১৬ তারিখ পর্যন্ত ভারতের কেরালায় অনুষ্ঠিত হবে কেরালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ‘প্রিয় সত্যজিৎ’ যাবে সেখানে। এরপর সিনেমাটি দেখানো হবে ভারতের জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। জয়পুর উৎসব চলবে জানুয়ারির ৬ থেকে ১০ তারিখ পর্যন্ত। এরপর সিনেমাটি আসবে ঢাকায়। আগামী ১৪ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানেই সিনেমাটির দেশীয় প্রিমিয়ার হবে।
অভিজ্ঞতা…
ঢাকা চলচ্চিত্র উৎসবে দুই ছবি…
‘প্রিয় সত্যজিৎ’-এর পাশাপাশি আমার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিপলস : ঢেউ’ও নির্বাচিত হয়েছে এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেঁজুতি তুষির পরিচালনায় এই ছবিতে দেখানো হয়েছে কয়েকজন নানা পেশার মধ্যবয়স্ক নারীর গল্প। ছবিটি এরই মধ্যে মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ও কলকাতার ‘বিশ্ব চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হয়েছে। আমার দুর্ভাগ্য যে, একটি শোতেও আমি উপস্থিত থাকতে পারিনি। তবে বাংলাদেশের ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ছবিটি মনোনয়ন পেয়েছে শুনে খুব ভালো লাগছে। এবার পুরো টিমসহ দেখতে কোনো বাধা নেই। কাজটি নিয়ে আমি দারুণ আশাবাদী। কারণ নির্মাতা অত্যন্ত যত্ন নিয়ে ছবিটি করেছেন। আমিও ছোট ছবিটির জন্য বড় ছবির মতো পরিশ্রম করেছি। একজন মিউজিশিয়ানের চরিত্র ফুটিয়ে তুলতে দিনের পর দিন নানা ধরনের অনুশীলনের মধ্যে নিয়ে গেছি।
আগুনপাখি…
আমার একমাত্র ধারাবাহিক নাটক ‘আগুনপাখি’ চলছে দীপ্ত টিভিতে। হাসান আজিজুল হকের উপন্যাস অবলম্বনে ‘আগুনপাখি’ ধারাবাহিকটি নির্মিত হয়েছে। দিনশেষে আমরা দর্শকের জন্যই কাজ করি। যখন টিভি নাটকের বেহাল দশা, তখন একটি ধারাবাহিক নাটক নিয়ে দর্শক কথা বলছেন, দেখছেন এটিই বড় কথা। মনোযোগ দিয়ে কাজটি করছি। কারণ চরিত্রটি শুধু ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রই নয়, এটি শক্তিশালী ও অভিনয়সমৃদ্ধ একটি চরিত্র।