রবিবার, ২৮ Jun ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এবার প্রমাণসহ হাজির পরীমণি

বিয়ের পর থেকেই তারকা দম্পতি রাজ-পরীর ভালোবাসা দেখেছে সবাই। সুখেই কাটছিল তাদের সংসার। হঠাৎ ফেইসবুকে স্ট্যাটাসের মাধ্যমে রাজের সঙ্গে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের পরকীয়ার ইঙ্গিত দেন পরীমণি। এর পরিপ্রেক্ষিতে মিম স্ট্যাটাস দেন, ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার আকাশছোঁয়া সাফল্যে একটা পক্ষ তার পথচলায় ঈর্ষান্বিত হয়ে তাকে থামিয়ে দিতে, তাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালানো হচ্ছে। তাকে নিয়ে ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্টা করলে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন মিম। তাই গত বৃহস্পতিবার রাতে পরীমণি জানান মিমের সঙ্গে রাজ গভীর রাত পর্যন্ত চ্যাটিং করে, যা পরীর সংসার লাইফে প্রভাব ফেলছে। এক স্ট্যাটাসে পরীমণি লেখেন, ‘কিছু বিষয় ক্লিয়ার করি, এই যে মিম বলল আমি জেলাসি করলাম তোমার সঙ্গে! এটা ১০ জন আননোন লোকে বলতেই পারে কিন্তু তুমি কী করে এটা বলো? যেখানে ‘পরাণ’ রিলিজের পর সবখানে আমি বলে আসছি রাজের সঙ্গে তুমি জুটি হয়ে কাজ করো। তোমাদের জুটি দেখতে ভালো লাগে। এটা তোমরাও চাও। তোমার মাও সেদিন আমাদের লিভিং রুমে আমার সঙ্গে এ বিষয় নিয়ে কত কথা বলল। এই তো সেদিন ইনফিনিটি সিজন-২-এর জন্য তোমাকে নক দিলাম আমি। কী করে ভুলে গেলি রে ভাই। ৫ দিন আগেও আবু রায়হান জুয়েল ভাইকে বললাম রাজ আর মিমকে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই।’ পরীমণি আরও লেখেন, ‘মিম, রাজের সঙ্গে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ সবকিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে দামালের তিন মাসের হল রাইটস নিলা রাজ তুমি, তোমরা সবাই এই হলো কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত-দিন। বিশ্বাস করো তোমাদের এই মাঝ রাত্তিরের ফোনআলাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারা রাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো। আর এই যে জাজমেন্টাল যারা রয়েছেন তাদের একটু দেখা উচিত আমি সত্যিই কতটা জেলাস ছিলাম।’

কথাগুলো শুধু লিখেই ক্ষ্যান্ত হননি পরী। এবার তিনি প্রমাণসহ প্রস্তুত। মিমের সঙ্গে আলাপের একটি স্ক্রিনশট প্রকাশ্যে আনেন পরীমণি। সেখানে দেখা যায়, গত ২১ সেপ্টেম্বর মিমকে পরী লিখেছেন, ইনফিনিটি সিজন-২-এর জন্য তোমার সঙ্গে ডিরেক্টর (পরিচালক) কথা বলতে চায়। মেহেদী হাসিব নক দেবে তোমাকে। কথা বলে দেখ। জবাবে মিম লেখেন, হাসিব ভাইয়ার সঙ্গে তো পরিচয় আছে। আচ্ছা কথা বলে নিচ্ছি। এরপর তিনি পরীর উদ্দেশে লেখেন, এত সকালে কী করো? বাবু উঠে গেছে? জবাবে একটি স্যাড ইমোজি দিয়ে নিজের ভাব প্রকাশ করেন পরীমণি।

এ তো গেল দুই নায়িকার বাগ্যুদ্ধ। কিন্তু যে নায়ককে নিয়ে টানাটানি তিনি কী বলছেন বিষয়টি নিয়ে? পরীমণির স্ট্যাটাস নিয়ে জানতে চাইলে শরিফুল রাজ বলেন, ‘পরীমণির স্ট্যাটাস নিয়ে আমার বলার কিছু নেই। সে কেন এমনটা করল তা জানি না। এ বিষয়ে মন্তব্যও করতে চাই না। আপনারা দয়া করে পরীমণির কাছ থেকেই শুনে নিন, কেন পরীমণি এমন স্ট্যাটাস দিয়েছে।’

পোস্টের বিষয়ে রায়হান রাফির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পরীমণির স্ট্যাটাস দেখেছি। তিনি কেন এমনটা করলেন সে বিষয়ে বলতে চাচ্ছি না। তবে এতটুকু বলব, রাজ ও মিমের ভেতর তেমন কিছুই ঘটেনি। পরীমণি মিম ও রাজকে সন্দেহ করছেন। সে তার সন্দেহ থেকেই এমন স্ট্যাটাস দিয়ে থাকতে পারেন। আর এ বিষয়ে আমি আগামীকাল কথা বলব।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com