রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঘনিষ্ঠ দৃশ্য করতে গেলে ঝামেলা হতে পারে, রাজের সাথে কাজ করবেন না মিম

রাজ-মিম জুটির ‘পরাণ’ সুপারহিট হওয়ার পরপর এই জুটির দামাল ছবিটিও বেশ আলোচনায় আসে। ছবিটি এখনো মাল্টিপ্লেক্সগুলোতে ভালো দর্শক টানছে। ঠিক এমন সময় রাজের সাথে আর ছবি করবেন না বলে সাফ জানিয়ে দিলেন মডেল ও নায়িকা বিদ্যা সিনহা মিম।

এক বছর আগে পরিচালক রায়হান জুয়েলের নতুন সিনেমা ‘পথে হলো দেখা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মিম। সেখানে নায়ক হিসেবে শরিফুল রাজের থাকার কথা থাকলেও প্রথমে চিত্রনাট্য পড়ে পছন্দ হয়নি রাজের। পরে কিছুটা পরিবর্তন আনা হয়। কিন্তু এখন আর রাজের সাথে কাজ করতে চাননা বলে পরিচালককে জানিয়ে দিয়েছেন মিম। পরিচালক রায়হান জুয়েলও এ কথা স্বীকার করেছেন।

কিছুদিন আগে চিত্রনায়িকা পরীমণি স্বামী শরিফুল রাজ ও মিমকে ট্যাগ করে একটি স্ট্যাটাস দেন। সেখানে রাজ ও মিমকে নিয়ে আলাদা মন্তব্য করেন পরীমণি। এর কিছুদিন পর পরীমণি মিমকে ট্যাগ কয়েকটি স্ট্যাটাস দেন।

এ বিষয়ে মিম বলেছেন, ছবির গল্পের প্রয়োজনে বেশ কিছু রোমান্টিক দৃশ্য থাকতে পারে। এ নিয়ে পরী-রাজের মধ্যে অবিশ্বাসের জন্ম হতে পারে। ঝামেলা তৈরি হবে। তাতে আমার ও আমার পরিবারের জন্য মানসম্মান ক্ষুণ্ণ হবে। সামাজিক ও পারিবারিকভাবে আবারও হেয় হতে পারি আমি।

এমন সিদ্ধান্তের কারণ হিসেবে মিম আরও বলেছেন, আমার জন্মদিনে ট্যাগ করে ফেসবুকে আমাকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। আমি এতে অবাক হয়েছি। এর ফলে বিয়ের পর আমার প্রথম জন্মদিনটাই বিবর্ণ হয়ে গেছে। এসব দেখে আমার মা অসুস্থ হয়ে পড়েছিলেন। আমি চাই রাজ ও পরীমণি ভালো থাকুক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com