রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
আবারও কলকাতার সিনেমায় ফেরদৌস আহমেদ। কালো তালিকা থেকে বেরিয়ে সম্প্রতি তিনি সেখানকার নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন। নাম ‘মীর জাফর চ্যাপটার ২’। ছবিটি পরিচালনা করবেন অর্ক দীপ মল্লিকা নাথ।
নতুন বছর পহেলা জানুয়ারি থেকে ভারতের মুর্শিদাবাদে এই ছবির শ্যুটিং শুরু হবে। সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক জিয়াউল রোশান। তার বিপরীতে আছেন প্রিয়াঙ্কা সরকার। আর ফেরদৌসের বিপরীতে অভিনয় করবেন কলকাতার শ্রাবন্তী।