শনিবার, ০২ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কম্বল পাবেন ২৬ লাখ ৩৩ হাজার মানুষ

শীতে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে ৬৪ জেলায় ২৬ লাখ ৩৩ হাজার কম্বল গরিব ও দুস্থদের মধ্যে বিতরণ করবে সরকার। এসব কম্বল পরিবহনের কার্যাদেশ দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে সম্প্রতি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আসন্ন শীত মৌসুমে গরিব ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে ৬৪ জেলার জেলা প্রশাসকের অনুকূলে সর্বমোট বরাদ্দ দেওয়া হয়েছে ২৬ লাখ ৩৩ হাজার পিস কম্বল। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পত্রের নির্দেশনা মোতাবেক জেলাভিত্তিক কম্বল বরাদ্দের বিভাজন অনুযায়ী সংশ্লিষ্ট জেলায় পরিবহনের জন্য বিভিন্ন শর্তে কার্যাদেশ দেওয়া হলো।

প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জরুরি ত্রাণ কেন্দ্রের প্রধান ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনা মোতাবেক যথাসময়ে কম্বল পরিবহনে ব্যর্থ হলে কার্যাদেশ বাতিলসহ চুক্তিপত্রের শর্ত অনুসরণে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া কম্বল পরিবহন শেষে জরুরি ত্রাণ কেন্দ্রের প্রধান ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে এ কার্যালয়ে কম্বলের প্রাপ্তি স্বীকার চালানসহ বিল দাখিল করতে হবে বলেও শর্তে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com