রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিয়ে হয়ে গেল সাইমন-বুবলীর

সব সময়ই তারকা জীবনে বিয়ে সংসার আর ব্যক্তিজীবন ভক্তদের পুলকিত করে। তাদের চলাফেরা তাদের পোষাকআশাক থেকে শুরু করে সব কিছুই ফলো তারা।

তাদের খাওয়া-দাওয়া থেকে শুরু করে লাইফস্টাইল পর্যন্ত ফলো করতে দেখা গেছে অনেককে। সেখানে নিজের পছন্দের তারকাদের বিয়ের খবরে চমকে ওঠবারই কথা।

এই জনপ্রিয় তারকাদের বাস্তবে বিয়ে না হলেও সিনেমায় বিয়ে হয় অহরহ। তেমনি পরিচালক জসীমউদ্দিন জাকিরের ‘মায়া : দ্য লাভ’ সিনেমায় এই দুই নায়ক-নায়িকার বিয়ে দিলেন পরিচালক জসিমউদ্দিন জাকির।

পরিচালকের সাথে মুঠোফোনে কথা হয় দেশ রূপান্তরের। তিনি বলেন, ‘আজ (২৫ তারিখ) শুক্রবার উত্তরা একটি শুটিং হাউজে সাইমন সাদিক আর নায়িকা বুবলীর বিয়ে দিই। এ ছাড়াও বাকি আরও কিছু চমক রাখবেন। তা আপাতত জানাতে চাচ্ছেন না। সেটি দেখার জন্য দর্শকদের অবশ্যই হলে যেতে হবে।’

পরিচালক জানায়, ‘কি হবে জানি না। গল্প লিখছি আর শুটিং করছি। এটি শেষ লটের কাজ।’ আগামী বছরে ছবিটি হলে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

গেল ২০ নভেম্বর ঢালিউড তারকা শবনম বুবলীর জন্মদিন ছিল। ৩৩ পূর্ণ করেছেন তিনি। সাত বছর ধরে চলচ্চিত্রে অভিনয়ের সঙ্গে জড়িত আছেন। সংবাদপাঠিকা থেকে চলচ্চিত্রে আসা বুবলীর প্রথম চলচ্চিত্র ‘বসগিরি’। শাকিব খানের সঙ্গে অভিনয় করে তিনি সবচেয়ে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্গে একটানা ১০টি চলচ্চিত্রে অভিনয়ের পর নিরব, রোশান, আদর আজাদের মতো নায়কের বিপরীতেও অভিনয়ে দেখা গেছে তাকে। এ ছাড়াও তিনি শুটিং করছেন মাহফুজ আহমেদ আর শরিফুল রাজের বিপরীতে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com