রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন ৩০ ডিসেম্বর

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৩-২৪ মেয়াদের নির্বাচন ৩০ ডিসেম্বর। এরই মধ্যে শুরু হয়েছে নির্বাচনের প্রস্তুতি। গত ১৫ নভেম্বর তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

জানা গেছে, এবার নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন আবদুল লতিফ বাচ্চু।

পরিচালক সমিতির আসন্ন নির্বাচনে দুটি প্যানেল থেকে প্রার্থী হবেন নির্মাতারা। একটি প্যানেলে সভাপতি পদে মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব প্রার্থী হচ্ছেন জাকির হোসেন রাজু। একই প্যানেলে সহ-সভাপতি পদে লড়বেন ছটকু আহমেদ এবং উপ-মহাসচিব পদে অপূর্ব রানা।

আরেক প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন কিংবদন্তি পরিচালক কাজী হায়াৎ। তার প্যানেল থেকে মহাসচিব প্রার্থী শাহীন সুমন।

পরিচালক সমিতি সূত্রে জানা গেছে, ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে মনোনয়নপত্র বিক্রি। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৭ ডিসেম্বর। চলচ্চিত্র নির্মাতাদের আশা উৎসবমুখর পরিবেশে ৩০ ডিসেম্বর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব পাবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com