রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বড়পর্দায় নিশো, নায়িকা তমা

ছোট পর্দার জনপ্রিয় তারকা আফরান নিশোকে বড় পর্দায় দেখার অপেক্ষা ছিল দর্শকদের। সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। অবশেষে সিনেমা করতে যাচ্ছেন ছোট পর্দার এই সুপারস্টার। পরিচালক রায়হান রাফী পরিচালিত নতুন ছবি ‘সুড়ঙ্গ’র নায়ক হতে যাচ্ছেন তিনি। চরকি এবং আলফা আই মিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হবে নিশো অভিনীত প্রথম এই সিনেমা। আফরান নিশোর নায়িকা হিসাবে থাকবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তমা মির্জা। এসব তথ্য দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন নির্মাতা রায়হান রাফী। সিনেমাটির জন্য গত কয়েক মাস ধরে প্রস্তুত হচ্ছেন নিশো। এই কারণে তিনি নাটকে কাজ কমিয়ে দিয়েছেন। টুকটাক ওটিটির জন্য কাজ করছেন। দ্রুতই ছবিটির শ্যুটিং শুরু হবে। নির্মাতাদের ইচ্ছা ছবিটি আগামী বছরের দুই ঈদের যে কোন একটিতে মুক্তি দেয়া। আফরান নিশো বলেন, ‘বড় পর্দার জন্য আমার প্রথম চুক্তিবদ্ধ হওয়া। স্ক্রিপ্টটা যদি ঠিকভাবে পর্দায় তুলে ধরা যায়, তাহলে দারুণ একটি কাজ হবে বলে আমি আশাবাদী।’ তমা মির্জা বলেন, ‘আমার সবচেয়ে কাছের মানুষ রায়হান রাফীর সঙ্গে কাজ করা সব সময় আমার জন্য অত্যন্ত আনন্দের ও প্রাপ্তির। তিনি আমার ক্যারিয়ারের বাঁক পরিবর্তন করে দিয়েছেন। আর আফরান নিশোর মতো অভিনেতার সঙ্গে কাজ করতে যাচ্ছি, সেজন্যও আমি এক্সাইটেড।’ নির্মাতা রায়হান রাফী বলেন, ‘সুড়ঙ্গ আমার একটা স্বপ্নের প্রজেক্ট। এটার গল্প অনেক আগে থেকেই আমার মধ্যে বাসা বেঁধেছে। চরকি, আলফা আই, নিশো, তমা- সব মিলিয়ে বড় বাজেটের এই কাজটি দর্শকের উপভোগ্য হবে বলে আমার বিশ্বাস।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com