রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এখানকার অনেকেই আমার ঘরানাকে সিরিয়াসলি নেননি

প্রথমবারের মতো বাংলাদেশের কোনো নির্মাতাকে হাতছানি দিয়ে ডাকছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের পূর্বানুমান অন্তত সেটাই বলছে। বাংলাদেশের সেই চলচ্চিত্র পরিচালক নুহাশ হুমায়ূন। এ প্রসঙ্গে কথা বলেছেন তিনি

অস্কারের পূর্বানুমান …

পূর্বানুমান করে ‘ভ্যারাইটি’ প্রতি বছর যে তালিকা প্রকাশ করে, অস্কার মনোনয়নের সঙ্গে অনেকাংশেই তা মিলে যায়। এই তালিকায় নিজের ছবি ও নাম দেখে মনে হচ্ছে আসলেই কি এসব বাস্তবে ঘটছে! আমার মনে আছে, যখন ‘মশারি’ বানিয়ে দেশে অনেক প্রযোজককে দেখালাম, সবাই বলল, ‘এটা পাঠাবা ফেস্টিভালে? এটা কী সিনেমা! বুঝতে পারছি না এটা ফেস্টিভালে পাঠানোর যোগ্য নাকি?’ এখনো মনে এসব কথা ঘুরপাক খায়, নিজেকেই প্রশ্ন করি, ‘আসলে কত দূর এলাম?’ মাথা নিচু করে পরের কাজে ফোকাস করেছি। দেশের বাইরের অনেক বড় বড় প্রতিষ্ঠান আমার ও আমার কাজের ওপর বিশ্বাস রাখছে, এটা খুব ভালো লাগছে। মাঝেমধ্যে এমন হয়, কাছের মানুষের চেয়েও দূরের মানুষেরা বেশি বিশ্বাস রাখবে আপনার ওপর। আমি যে ঘরানার ফিল্ম মেকিং করি, এখানকার অনেকে সেটাকে সিরিয়াসলি নেননি। এখন সারা বিশ্ব থেকে যে সাপোর্টটা পাচ্ছি, খুবই উপভোগ করছি।

প্রযোজক অস্কারজয়ী দুই…

অস্কারজয়ী জর্ডান পিল ও রিজ আহমেদ ‘মশারি’র এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে যুক্ত হয়েছেন। গ্লোবাল ইন্ডাস্ট্রিতে এই দুজনই খুবই ট্যালেন্টেড এবং রেসপেক্টেড। জর্ডান পিল ২০১৮ সালে ‘গেট আউট’ ছবির জন্য অস্কারে তিনটি মনোনয়ন পেয়েছিলেন, জিতেছেন বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে বিভাগে। পরের বছর তার ‘ব্ল্যাকক্ল্যানসম্যান’ পেয়েছে সেরা ছবির মনোনয়ন। পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা-র‌্যাপার রিজ আহমেদ এ বছরই অস্কার পেয়েছেন তার মিউজিক্যাল স্বল্পদৈর্ঘ্য ছবি ‘দ্য লং গুডবাই’-এর জন্য। তাদেও দুজনের সাপোর্ট পাওয়াটা আমার জন্য বড় একটা অর্জন। শুধু ‘মশারি’র জন্য নয়, সামনে যে ফিচার ফিল্মের কাজ করব, সেখানেও কাজে দেবে। ডিসেম্বরের শেষ সপ্তাহে ১৫ জনের একটা শর্টলিস্ট করবে অ্যাকাডেমি। জানুয়ারিতে চূড়ান্ত মনোনয়ন।

প্রশংসা…

রিজ আহমেদ বলেছেন, ‘নুহাশ একই সঙ্গে ভয় ও দুই সহোদরার বেঁচে থাকার লড়াইয়ের সমন্বয়ে আবেগপূর্ণ একটা গল্প বুনেছেন ছবিতে। সঙ্গে আছে ঔপনিবেশিকতা, জলবায়ু পরিবর্তনের মতো বিষয়াদিও। আমরা নুহাশের দলে যোগ দিতে পেরে সত্যিই রোমাঞ্চিত।’ ‘ভ্যারাইটি’তে আমার কাজ নিয়ে লিখেছে, ‘একেবারেই ইউনিক একটা ভৌতিক স্বল্পদৈর্ঘ্য ছবি মশারি, দৃশ্যকাব্য ও আবেগে টইটম্বুর ছবিটি প্রথম দৃশ্য থেকেই আপনার মন কেড়ে নেবে। এটাও আমার জন্য দারুণ ব্যাপার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com