রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত ৫৫টি গান পরিবেশনের মধ্যে দিয়ে গানের স¤্রাট মরহুম বাউল কামাল পাশা (কামাল উদ্দিন) এর ১২১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধে ট্যাকেরঘাট সাবসেক্টরের যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার এডভোকেট আলী আমজাদ।
বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ এর সভাপতি মহিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক মো. ফজলুল হক, যুক্তরাজ্য প্রবাসী এম.এ শাহিদ, জেলা কৃষকলীগ নেতা শাহ আলম সেরুল, ছাদিকুর রহমান ছাদিক, সদর উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চন্দ মন্তোষ, গীতিকার শাহিনা জালালী পিয়ারা, গীতিকার আব্দুল আজিজ চৌধুরী, গীতিকার নির্মল কর জনি ও গীতিকার সামসুল আলম।
গতকাল থেকে দু’দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে বাউল কামাল পাশা রচিত ৫৫টি দেশাত্ববোধক গান পরিবেশন করেন বাউল কল্যাণ পরিষদের সভাপতি বাউল তছকীর আলী, বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের প্রতিষ্ঠাতা আহবায়ক সাংবাদিক বাউল আল-হেলাল, বঙ্গবন্ধু সাংষ্কৃতিক জোটের সভাপতি বাউল শাহজাহান সিরাজ, সাংবাদিক রাজু আহমদ রমজান, বিটিভি শিল্পী তুলিকা ঘোষ চৌধুরী, বাউল ফারুক আহমদ, বাউল আমজাদ পাশা, বাউল শফিকুন নূর,বাউল এখলাছ দেওয়ান, বাউল জুবায়ের বখত সেবুল, বাউল বিভাষ দে, শিল্পী রাসেল আহমদ, তারিফ মিয়া, পর্নিমা শুক্ল বৈদ্য, শাহীন আলম ও শিশু শিল্পী প্রীতি মন্ডলসহ স্থানীয় শিল্পীরা