রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কেঁদেও মন পেলেন না বুবলী

সাম্প্রতিক সময়ে শাকিব খান-বুবলী-অপু বিশ্বাস ইস্যু নিয়ে জল কম ঘোলা হয়নি। অবশেষে দীর্ঘ ভিডিও বার্তায় এসব নিয়ে কথা বলেছেন শবনম বুবলী। প্রায় ৪২ মিনিটের ভিডিওতে উঠে আসে তার ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গ। এই নায়িকা দাবি করে বলেন, ‘শাকিব খান ও অপু বিশ্বাসের সংসার আমি ভাঙিনি।’ সবার সম্মান রক্ষার্থে কথাগুলো আগে বলিনি উল্লেখ করে বুবলী বলেন, ‘শাকিব খান ও অপু বিশ্বাস দুজনেই ম্যাচিউরড। কারও প্ররোচনায় পড়ে তাদের সংসার ভাঙবে এটা হতে পারে না। যদি কোনো ব্যক্তির সিদ্ধান্ত না থাকে তাহলে অন্য কারও ব্যক্তির সিদ্ধান্তে কখনো কারও সংসার ভাঙতে পারে না। সুতরাং তাদের সম্পর্ক না টেকায় আমার কোনো ইনভলভমেন্ট নেই।’ অপুর ছেলে জয়ের জন্মদিনে বেবি বাম্পের ছবি প্রকাশ নিয়ে বুবলীর দাবি, জয়ের ব্যাপারে শাকিব খানকে সব সময় পজিটিভভাবে দেখতে বলে আসছি। হয়তো মানুষের সামনে এটা প্রকাশ করিনি। জয়ের আগের বছরগুলোর জন্মদিনে আমার নিজের সন্তান ছিল। তখন তো আমি বেবি বাম্পের ছবি প্রকাশ করিনি। এবার আমার আবেগের জায়গা থেকে শেয়ার করেছিলাম।’ নিজের ছেলে বীর প্রসঙ্গে বলেন, ‘আজকে আমার সন্তানের প্রায় তিন বছর বয়স। এ সময় তার (শাকিব) কাছ থেকে আর্থিক টাকা নিইনি। তবে আমেরিকা থাকাকালীন অনেক টাকা খরচ হয়েছে। শাকিব খান আমাকে ১৫ হাজার ডলার দিয়েছিলেন। বাকি ৩০ হাজার ডলার আমি খরচ করেছি। সন্তানের বাবা হিসেবে শাকিব যদি কিছু ফিল করে দিতে চান, তবে সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার।’ বুবলী তার জন্মদিনে শাকিবের কাছ থেকে হীরার নাকফুল উপহার পেয়েছেন বলে গণমাধ্যমে জানিয়েছিলেন। শাকিব বিষয়টি অস্বীকার করেন। এ প্রসঙ্গ টেনে বুবলী বলেন, ‘আমি যদি এখন এ বিষয়টি প্রমাণ করতে যাই তাহলে শাকিব খানকে অসম্মান করা হয়। এ নিয়ে আমি কথা বলতে চাই না।’ ২০২০ সালের ২১ মার্চ পুত্রসন্তানের জন্ম দেন বুবলী। ছেলের নাম রেখেছেন শেহজাদ খান। বুবলীর কাছ থেকে পাওয়া তথ্য, ২০১৮ সালের ২০ জুলাই তারা বিয়ে করেন। তবে শোনা যাচ্ছে, শাকিব-বুবলীর মধ্যে দূরত্ব বেড়েছে। ভিডিওতে বুবলীর এত কান্নাকাটিতেও মন গলেনি দর্শকের। কমেন্ট বক্সে অধিকাংশ দর্শক তাকেই এসবের জন্য দায়ী করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com