রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বড়পর্দায় ফিরছেন পপি

সিনেমা থেকে অনেক দূরে চিত্রনায়িকা পপি। কোথায় আছেন, সেই খবরও কাছের মানুষরা বলতে পারছেন না। এক বছরের বেশি সময় ধরে ভক্ত ও সহকর্মী মহলে প্রচারিত হচ্ছে ‘উধাও’ এই চিত্রনায়িকা কি চলচ্চিত্র ছাড়ছেন? কারণ, গত বছর থেকে তিনি একদমই সবকিছু থেকে অন্তরালে। শোনা যাচ্ছিল, তিনি মা হয়েছেন। তবে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। এ সময়ে নতুন কোনো ছবিতে তাকে দেখা যায়নি, তার কোনো ছবি মুক্তি পায়নি। এসব ধোঁয়াশার মধ্যেই তিন বছর পরে দেখা মিলবে পপির। ভক্তদের দীর্ঘ তিন বছর প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার ফিরছেন পপি। ২৩ ডিসেম্বর এই নায়িকার ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। ২০১৯ সালে তাকে সর্বশেষ বড়পর্দায় দেখা গিয়েছিল। সিনেমার পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘আমরা সিনেমাটি নিয়ে দু-তিন দিনের মধ্যেই প্রচারে যাব কিন্তু কোনোভাবেই পপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে আর ছবি করবে কি না, সেটাও জানি না। সিনেমার নায়িকা প্রচারে না থাকলে হয়? পপি ছাড়া এখনো আমরা কিছুটা সিদ্ধান্তহীনতায় আছি। শেষ মুহূর্তে সে থাকবে কি না, সেটা জানা দরকার।’

কাজ করার সময় সিনেমাটি নিয়ে পপি বলেছিলেন, গল্পটি তার খুবই পছন্দের। যে ধরনের গল্পে তিনি অভিনয় করে থাকেন, তার চেয়ে ‘ডাইরেক্ট অ্যাটাক’-এর গল্পভাবনা ব্যতিক্রম। নির্মাণও তার পছন্দ ছিল। সিনেমায় তার অভিনীত চরিত্রটি একজন ডিবি কর্মকর্তার। এই প্রসঙ্গে সিনেমার পরিচালক বলেন, ‘পপির খুবই পছন্দের গল্প ছিল। ও বলেছেও। কিন্তু এখন ওর সিনেমাটি নিয়ে সামনে আসা উচিত। পপির আড়াল ভাঙা উচিত। আর যদি সিনেমা না করে, তাহলে তার বলা উচিত, এটাই তার শেষ সিনেমা। তা না হলে কেন সে কারও সঙ্গে যোগাযোগ করছে না।’ তিন বছর আগে ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমার শ্যুটিং শুরু হয়েছিল। তখন সিনেমাটির নাম ছিল ‘সাহসী যোদ্ধা’। করোনার মধ্যেই সিনেমাটির শেষ লটের শ্যুটিং শেষ হয়। এক বছর আগেই সিনেমাটি সেন্সর সনদ পেয়েছে। পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘আমাদের বড় বাজেটের সিনেমাটি সম্পূর্ণ বাণিজ্যিক ও অ্যাকশন ঘরানার। এ সময়ের দর্শক গল্পটি পছন্দ করবেন। গল্পে তুলে ধরা হয়েছে সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদসহ বেশ কিছু বার্তা।’

মুক্তির তারিখ পরিবর্তন হবে উল্লেখ করে পরিচালক আরও জানান, ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন কমল সরকার। সিনেমায় পপির নায়ক আমিন খান। এতে আরও অভিনয় করেছেন ইমন, শিরিন শিলা প্রমুখ। ২০১৯ সালে পপি অভিনীত সর্বশেষ সিনেমা ‘দ্য ডিরেক্টর’ মুক্তি পায়। সে হিসেবে তিন বছর পর পর্দায় ফিরছেন পপি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com