রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সমগ্র ভারতে মুক্তি পাচ্ছে বাংলাদেশের ‘হাওয়া’

হাওয়া’ সিনেমা এবার কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর ভারতব্যাপী মুক্তি পাবে ৩০ ডিসেম্বর।

অভিনেতা চঞ্চল চৌধুরী খবরটি নিশ্চিত করেছেন।

ছবির নির্মাতা মেজবাউর রহমান সুমন। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের অফিশিয়াল গ্রুপে শেয়ার করা ছবিটির মুক্তির খবরের স্ক্রিন শট দিয়ে নির্মাতা লিখেছেন, ‘হাওয়া বইবে কলকাতা ও পশ্চিম বাংলায় ১৬ তারিখ থেকে আর ভারতব্যাপী ৩০ তারিখ থেকে। ’

এর আগে কলকাতায় চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ‘হাওয়া’। সেখানে ছিল দর্শকের উন্মাদনা চোখে পড়ার মতো। সে সময় অনেক দর্শক ছবিটি দেখার সুযোগ পাননি বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

‘হাওয়া’ সিনেমাটি এবারের একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) যাচ্ছে। ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে দর্শকনন্দিত এই সিনেমা।

এই চলচ্চিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুশি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com