রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইন্ডাস্ট্রির সিন্ডিকেটের কবলে পড়ে ক্লান্ত-অসুস্থ দীঘি

তিন বছর ধরে ইন্ডাস্ট্রির সিন্ডিকেটের কবলে পড়ে অসুস্থ হয়ে পড়েছেন চিত্রনায়িকা দীঘি। ফেসবুকের পোস্টে দীঘি এ কথা জানিয়েছেন। ঐ পোস্টে জানা যায়, দীঘি নানা সময়ে ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার হয়েছেন। তাঁকে কাস্ট করার পরেও বাদ দিয়ে অন্যাকে নেওয়া হয়েছে।

তাঁকে কাস্ট করার পর না জানিয়ে অন্যজনকে নিয়ে নেন পরিচালক। সে খবর আবার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই পান অভিনেত্রী। বিষয়টি নিয়ে দীঘি বলছেন, তুমি জানো একা স্টারকিড হওয়ার লড়াই, যার মূল তারকাই তার সঙ্গে নেই। প্রায় সময়ই আমি অনেকের পোস্ট দেখি যে তারা নতুন হিসেবে কাস্ট হচ্ছে। তখন আমি হাসি, মানুষ কেন মিথ্যা আশা দেয় আরেকজনকে, যেখানে তারা আমার ওপর ও আমার দক্ষতা নিয়ে সন্তুষ্ট নয়।

নতুনদের সঙ্গে কোনো বিরোধ নেই, ভুয়া মানুষদের ওপর তিনি বিরক্ত। দীঘি বলেন, ‘যারা নতুন প্রোজেক্টে নতুন জার্নি শুরু করতে যাচ্ছে তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। কিন্তু ওই ধরনের ভুয়া মানুষের কথা শুনতে শুনতে আমি ক্লান্ত, যারা আমাকে মিথ্যা আশা দেয় এবং দিন শেষে আমাকে অপমানিত করে। ‘

চলচ্চিত্র ইন্ডাস্ট্রির লোকেরা সবচেয়ে বেশি নিষ্ঠুর হয় উল্লেখ করে দীঘি বলেন, ‘আমাদের এই ইন্ডাস্ট্রির লোকেরা বিশ্বের সবচেয়ে বেশি নিষ্ঠুর। আমার কোনো অনুশোচনা নেই, কেননা আমি আমাকে চিনি, জানি আমার দক্ষতা সম্পর্কে। যারা সত্যি আমাকে ভালোবাসে তাদের দোয়া আমার সঙ্গে আছে এবং সিম্পলি আমি আল্লাহর ওপর আস্থা রাখি। ‘

সিন্ডিকেটের খেলায় অসুস্থ হয়ে পড়েছেন দীঘি। এমনটাই জানিয়ে বলেন, ‘আমার এই লেখার কোনো উদ্দেশ্য নেই।   এটা সবাই জানেন। আর এই ক্ষোভ আমি তিন বছর ধরে বুকে পুষে চলেছি। আমি একেবারে ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েছি এই সিন্ডিকেটের খেলায়, দুঃখিত। ‘

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com