সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

অস্ট্রেলিয়ায় বন্দুক হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত ৬

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বন্দুক হামলার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ ছয় জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই পুলিশ কর্মকর্তা।

স্থানীয় সময় সোমবার (১২ ডিসেম্বর) কুইন্সল্যান্ডের উইয়াম্বিলায় নিখোঁজ একজনের বিষয়ে তদন্ত করতে গিয়ে বন্দুকধারীদের হামলার শিকার হন পুলিশ।

এতে দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন প্রাণ হারান। পরে পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে এক নারী সহ আরও তিনজন নিহত হয়।

পুলিশের ওপর হামলার ঘটনাকে মর্মান্তিক বলে আখ্যা দিয়েছেন কুইন্সল্যান্ড পুলিশ প্রধান মার্ক রায়ান।

হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা ও শোক জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com