রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
আজ মহান বিজয় দিবস। ১৯৭১ সালে এই দিনে জয় পেয়েছিল বাঙালি জাতি। মহান বিজয় দিবসে বাঙালিরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকেন।
বিজয় দিবসে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আজ শুক্রবার বিজয় দিবসের প্রথম প্রহরে নিজের ভেলিফায়েড ফেসবুক ফ্যান পেজে এক স্ট্যাটাসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন- দেখতে দেখতে ৭১ এর ৫১ হয়ে গেল। বিজয়ের ৫১, বাংলাদেশের ৫১।
তিনি আরও লেখেন, এক অন্য ধরনের গৌরবগাথা লেখা হয়েছিল আমাদের বীর যোদ্ধাদের হাত ধরে। আমরা পেলাম বিজয়, দেশ হলো মুক্ত। অথচ সেই বিজয়কেই আমরা মুক্ত হতে দিয়েছি কই? বরং বন্দি করে রেখেছি।
মিম লেখেন- আসুন, মুক্ত করি জয়। আমাদের জীবনে আবারও ফিরে আসুক বিজয়। বিজয় আসুক আমাদের ভাবনায়, ভালোবাসায়, বিজয় আসুক উদারতায়, সমতায়, অধিকারে, মানবতায় আর দেশপ্রেমে…। আসুন দেশটাকে সবাই ভালোবাসি, আরও বেশি। দেশ তখনই মানুষ হবে, মানুষ যখন হবে দেশি।