রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দীপিকার ‘অশ্লীল’ নাচ, ‘বেশরম রং’ বিতর্কে শাহরুখের কুশপুতুলে আগুন

পাঠান ছবির প্রথম গান মুক্তি পেতে না পেতেই ভারতে বিতর্ক চরমে। বয়কটের ডাক থেকে শাহরুখ-দীপিকাকে তুলোধুনা করতে ছাড়ছেন না ভারতের নেটিজেনদের একটা বড় অংশ। এই গানের দৃশ্যায়নে দীপিকার গেরুয়া রঙের বিকিনিতে উদ্যাম নাচ দেখে চটেছে ভারতের ‘রক্ষণশীলরা’। তালিকায় রয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র থেকে হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপাণী মহারাজ।

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এমনও ইঙ্গিত দিয়েছেন রাজ্যে নিষেধাজ্ঞা জারি হতে পারে পাঠানের উপর। বুধবার মধ্যপ্রদেশের ইন্দোর শহরে শাহরুখ-দীপিকার এই ছবির বিরোধিতায় প্রদর্শন চলল জমিয়ে। ছবিতে ‘আপত্তিকর দৃশ্য’ রয়েছে দাবি বিক্ষোভপ্রদর্শনকারীদের। গেরুয়া রঙের বিকিনিতে দীপিকার ওই নাচ মোটেই পছন্দ নয় তাদের। হিন্দু সংগঠন বীর শিবাজি গ্রুপের তরফে শাহরুখ-দীপিকার কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হল। জমিয়ে চলল ‘পাঠান-বিরোধী’ স্লোগান।

হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে পাঠানের এই গান, এমন দাবি তুলে এই ছবি বয়কটের দাবি তোলেন বিক্ষোভকারীরা। আগামী বছর জানুয়ারি মুক্তি পেতে চলেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি।

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার কটাক্ষ করে বলেন, ‘দীপিকা এমনিতেও টুকরে টুকরে গ্যাং-এর সদস্যা। আপত্তিকর দৃশ্য ছবি থেকে ছেঁটে না ফেললে মধ্যপ্রদেশে পাঠান মুক্তি পাবে কিনা সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তিনি আরও বলেন, ‘দূষিত মানসিকতা থেকে তৈরি এই গান তা স্পষ্ট বোঝা যাচ্ছে। গানের দৃশ্যায়নে যে পোশাক দীপিকা পাড়ুকোন পরেছেন তা প্রচণ্ড আপত্তিকর।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com