রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
ঢাকাই সিনেমার একসমায়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। লাজুক ও স্বল্পভাষী হিসেবেই পরিচিত তিনি। তার গানের গলা ভালৌ হলেও খালি গলায় খুব একটান গান তিনি কখনোই গাইতেন না। তবে এবার ৩৫ সেকেন্ডের ফেসবুক ভিডিওতে এসে নায়িকা গান শোনালেন। গানের সঙ্গে জুড়ে দিলে উড়ন্ত চুমু।
এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে- কার জন্য শাবনূরের এই গান?
ভিডিওতে দেখা যায়, গাড়ির মধ্যে হাস্যোজ্জ্বল নায়িকা। কিছুটা ভেবে গান শুরু করেন। তার গলায় শোভা পায়, ‘ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আসা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না তোমাদের ভালোবাসা।’