রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দীঘি-রাফি বিতর্কে ক্ষুব্ধ সুবাহ- ‘যে প্রেম করতে পারবে সে-ই ভালো নায়িকা’

বিতর্কের শুরু চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির একটি ফেসবুক পোস্ট ঘিরে। দীঘির অভিযোগ, তিনি ইন্ডাস্ট্রিতে রাজনীতির শিকার। পরিচালকের বিরুদ্ধে তিনি ‘কথা দিয়ে কথা না রাখার’ অভিযোগ আনেন।

পরে যার বিরুদ্ধে ‘অভিযোগ’- সেই নির্মাতা রায়হান রাফিও এ বিষয়ে মুখ খোলেন। তিনি বলেন, ‘দীঘির উচিত টিকটক বাদ দিয়ে অভিনয়ে মনোযোগী হওয়া। ফিটনেসের দিকে আরও মনোযোগী হওয়া। তাকে শুধু আমার সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে বিষয়টা এমন না, অন্যরা কেন তাকে সিনেমা থেকে বাদ দিল? নিশ্চয়ই তার কোনো ঘাটতি আছে।’

পরিচালক রাফির এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন মডেল-অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। গতকাল ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, বাংলাদেশের রেকর্ড হয়ে থাকল! এভাবে কোনো দিন কোনো বড় ডিরেক্টর, কোনো নায়িকাকে প্রকাশ্যে তার ফিগার নিয়ে অপমান করতে দেখিনি।…উনি এমনভাবে কথা বলেছেন যেন ইন্ডিয়ান নির্মাতা করণ জোহর বা সঞ্জয় লীলা বানসালি হয়ে গেছেন। সেই সাথে ক্ষোভ ঝেড়ে বিস্ময় প্রকাশ করে সুবাহ লেখেন, নিজে একটা পোড়া বেগুন কিসের এত অহংকার রে ভাই!?

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com