রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কাজ কমিয়ে দেওয়ার কারণ জানালেন মেহজাবীন

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী কাজে বেশ বড় বিরতি দিয়েছেন। তার এই দীর্ঘ বিরতি নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। যা নিয়ে এবার মুখ খুললেন এই অভিনেত্রী।

সংবাদমাধ্যমকে মেহজাবীন বলেন, ‘আমার ভক্তরাই চেয়েছে আমি যেন কাজ কম করি।’

একটু বাছবিচার করে কাজ করতে চেয়েছেন উল্লেখ করে বলেন, ‘অনেক সময় ভক্তদের কাছ থেকে এটাও শুনেছি একটু বাছবিচার করে কাজ করার কথা। নিজেও একটু বাছবিচার করে কাজ করতে চেয়েছি। এ কারণে সময় নিচ্ছি।’

বর্তমান ব্যস্ততা নিয়ে জানতে চাইলে বলেন, ‘প্রতিষ্ঠানের বেশ কিছু বিজ্ঞাপনের শুটিং করব। এই প্রতিষ্ঠানগুলোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি। এ ছাড়া অনেক চিত্রনাট্য জমেছে, সেগুলো পড়ছি। এর মধ্য থেকে বেছে কাজ শুরু করব।’

২০২১-২২ কর অর্থ বছরে ‘অভিনেতা ও অভিনেত্রী’ ক্যাটাগরিতে সেরা করদাতার একজন নির্বাচিত হয়েছেন মেহজাবীন। বিষয়টিকে অনেক বড় প্রাপ্তি বলে উল্লেখ করেন তিনি। বলেন, ‘এবার করদাতার তালিকায় নিজের নাম দেখে খুশি। চেষ্টা থাকবে সব সময়ই যেন এ তালিকায় নাম থাকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com