রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আফজালের বিপরীতে দীপা

অভিনয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন বর্ষীয়ান অভিনেতা আফজাল হোসেন। ‘অপরাজেয়’ নামের নতুন একটি সিনেমায় অভিনয় শুরু করেছেন তিনি। যেখানে তার বিপরীতে অভিনয় করছেন দীপা খন্দকার।

সিনেমাটি পরিচালনা করছেন সালাহউদ্দিন জাকী। ১৯৮০ সালে মুক্তি পাওয়া তার পরিচালিত ‘গুড্ডি’ সিনেমা বেশ আলোড়ন ফেলেছিল।

গাজীপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে অপরাজেয় সিনেমার প্রথম লটের শুটিং শেষ হয়েছে। সংবাদমাধ্যমকে আফজাল হোসেন বলেন, ‘সত্যি বলতে সালাহউদ্দিন জাকী আমার অভিভাবকের মতো। তার একটি সিনেমা বা নাটকে থাকা মানে আমার জন্য অনেক আনন্দের। বিষয়টিকে আমি এভাবেই দেখি। দীর্ঘ দিনের পথচলা এই মানুষটির সঙ্গে।’

ক’দিন আগে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের যাপিত জীবন উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমার শুটিং শেষ করেছেন আফজাল হোসেন। তার নিজের পরিচালিত প্রথম সিনেমা ‘মানিকের লাল কাঁকড়া’ আছে মুক্তির অপেক্ষায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com