শনিবার, ২৭ Jun ২০২৬, ১১:২২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যৌনকর্মীদের নেত্রীর চরিত্র নিয়ে যা বললেন মৌসুমী

অভিনয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন মৌসুমী হামিদ। টিভি নাটক, ওটিটি ও বড় পর্দা মিলে বেশ কিছু কাজ শেষ করেছেন সম্প্রতি। যার একটি রাশিদ পলাশের ‘রং বাজার’। যেখানে যৌনকর্মীদের নেত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

দেশ রূপান্তরকে দেওয়া সাক্ষাৎকারে সেই চরিত্র নিয়ে কথা বলেছেন মৌসুমী হামিদ। সিনেমার গল্প নিয়ে তিনি বলেন, ‘এই সিনেমাটি নারায়ণগঞ্জের টান বাজার নামের একটি জায়গার ৪০০ বছরের পুরোনো পতিতালয় উচ্ছেদের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত।’

নিজের চরিত্র নিয়ে বলেন, ‘পতিতালয়টি উচ্ছেদ করতে চাইলেও স্বাভাবিকভাবে তারা যেতে চাইছিল না। সেই আন্দোলনের নেতৃত্বে ছিল যে মেয়েটি, আমি তার চরিত্রে অভিনয় করেছি। এমনিতে ওই মেয়েটির নাম ছিল হাজেরা। তবে সিনেমায় তার নাম কবিতা।’

‘রং বাজার’ ছাড়াও আরও কিছু কাজ শেষ করেছেন মৌসুমী। বলেন, ‘শঙ্খ দাশ গুপ্তের “গুটি” নামের একটি ওয়েব সিরিজে কাজ করেছি। জানুয়ারির প্রথম সপ্তাহে সেটা রিলিজ হবে। বেশ কয়েকটি সিনেমাতেও কাজ করলাম। এর মধ্যে একটি সাদিক আহমেদ পরিচালিত। হাবিবুল ইসলাম হাবিবের “যাপিত জীবন” সিনেমার শুটিংও শেষ হয়েছে। এখন (শনিবার) নতুন একটি ছবির শুটিং করতে এসেছি। তবে এটা নিয়ে এখনই কিছু বলা যাবে না।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com