শনিবার, ২৭ Jun ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
মৃত্যুর দিন ১৫ আগেই ছোট তুনিশা শর্মার সঙ্গে সম্পর্কচ্ছেদ করেন তার প্রেমিক শীজান খান। তার পর থেকেই নাকি অবসাদ ঘিরে ধরছিল অভিনেত্রীকে। শেষমেশ আত্মহত্যার পথ বেছে নেন। শনিবার সিরিয়ালের সেটেই উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। অভিনেত্রী মা বিনিতা শর্মার প্রথম থেকেই অভিযোগ ছিল মেয়ের প্রেমিকের দিকে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় শীজানকে।
এবার তুনিশার প্রেমিককে নিয়ে চমকে দেওয়ার মতো তথ্য সামনে আনলেন অভিনেত্রীর বান্ধবী রায়া লাবিব।
অভিনেত্রীর বান্ধবী জানান, শীজানের যৌন চাহিদা ছিল অত্যধিক। একই সঙ্গে ৬ থেকে দশজন নারীর সঙ্গে সম্পর্কে থাকতেন তিনি। তবে সবটাই করতেন তার শারীরিক চাহিদা পূরণের জন্য। রায়ার কথায়, ‘ও নিজের রূপ দেখিয়ে আকৃষ্ট করত মেয়েদের। তার পর তাদের ভোগ করত। যখন মেয়েটা ওর কাছ থেকে সম্পর্কের পরিণতির দাবি জানাত, তখনই সেই সম্পর্ক থেকে বেরিয়ে যেত। তুনিশার সঙ্গেও ঠিক এমনটাই করে শীজান। মেয়েটার জীবনটাই কেড়ে নিল।’
রায়ার দাবি, শীজান সম্পর্ক এই তথ্য তাকে দিয়েছেন তারই এক বান্ধবী। যিনি এক সময় শীজানের সঙ্গে সম্পর্কে ছিলেন।
তুনিশার মৃত্যুসংবাদ প্রকাশ পেতেই সোশালের একাংশ অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়াতে থাকে। তবে ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে মুম্বাই পুলিশ এই দাবি নস্যাৎ করেছে। এই মুহূর্তে পুলিশি হেফাজতে অভিনেত্রীর প্রেমিক শীজান।