শনিবার, ২৭ Jun ২০২৬, ১১:২০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ছোটবেলায় প্রিন্সেস ডায়নার মতো চুল কাটতেন মেহজাবীন

এ সময়ের সবচেয়ে আলোচিত ও প্রিয় টিভি মুখ মেহজাবীন চৌধুরী। অসংখ্য নাটক ও টেলি ফিল্মে অভিনয় করে তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন। তাকে পছন্দ করেন না- এমন দর্শক মেলা ভার। তার অভিনয়দক্ষতা সব সময়ই সবার নজর কেড়েছে।

সোশাল মিডিয়াতেও নিয়মিত এই সৌম্য সুদর্শনা। নিজের ভালো ও মন্দ লাগা তিনি সব সময়ই শেয়ার করে নেন এক কোটিরও বেশি সোশাল অনুরাগীর সাথে। তেমনই একটি ছবি তিনি শেয়ার করেন গতকাল। নিজের বর্তমানের এবং ক্লাস ফোরে পড়ার সময়ের দুটি ছবি কোলাজ করে একটি পোস্টে মেহজাবীন লেখেন, চতুর্থ গ্রেড বনাম এখন। পুনশ্চ : আমার শৈশবের চুল কাটা লেডি ডায়ানা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।

মেহজাবীনের এই দুষ্টু-মিষ্টি পোস্টে প্রায় দুই লাখ রিঅ্যাক্ট। মন্তব্য করেছেন প্রায় ছয় হাজার জন। অভিনেত্রীর ছোটবেলার ছবি পছন্দ হয়েছে সবার। অবশ্য এর আগেও নিজের ছোটবেলার ছবি সোশালে পোস্ট করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com