শনিবার, ২৭ Jun ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আট বছরের শিশুর চরিত্রে মেহজাবীন!

বিরতি ভেঙে আসছে বছরের শুরুতেই নতুন কাজ নিয়ে পর্দায় হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সেটাও বেশ বড়সড় চমক নিয়ে।

ভিকি জাহেদের পরিচালনায় ‘কাজলের দিনরাত্রি’ নামের টেলিফিল্মে অভিনয় করেছেন মেহজাবীন। যেটি প্রচার হবে ১ জানুয়ারি দীপ্ত টেলিভিশনে। বৃহস্পতিবার যার ট্রেলার প্রকাশ হয়েছে। এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে ট্রেলারটি।

টেলিফিল্মটিকে মেহজাবীনকে দেখা যাবে শিশুসুলভ কাজল নামের এক চরিত্রে। যার বয়স ২৪ বছর হয়ে গেলেও এখনও মনের দিক থেকে আট বছরের শিশু!

কাজলের এমন পরিস্থিতি এবং তার পরিবারকে ঘিরেই আবর্তিত হয়েছে টেলিফিল্মটির গল্প। এতে মেহজাবীনের সঙ্গে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সামিয়া অথৈ।

‘কাজলের দিনরাত্রি’নিয়ে সংবাদমাধ্যমকে মেহজাবীন বলেন, ‘অনেক দিন থেকেই দর্শকরা নতুন কাজ চাচ্ছিলেন। আমার ভক্ত অনুরাগীদের জন্য এটা নতুন বছরের উপহার।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com