শনিবার, ২৭ Jun ২০২৬, ১০:১১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ক্রিকেটার হয়ে পর্দায় জাহারা মিতু

নতুন ছবির ঘোষণা দিয়েছেন জাহারা মিতু। ছবির নাম—জার্সি নম্বর ১৬।

প্রত্যন্ত অঞ্চলের একটি মেয়ের ক্রিকেটার হওয়ার সংগ্রাম ঘিরে গড়ে উঠেছে ছবিটির গল্প। ছবিতে মিতুকে দেখা যাবে সেই নারী ক্রিকেটার হিসেবে।

সংবাদমাধ্যমকে মিতু বলেন, ‘ক্রিকেট আমার পছন্দের খেলা। এ বিষয়ে অভিজ্ঞতাও আছে। ফলে কাজটি করতে খুব একটা বেগ পেতে হবে না।’

জানা গেছে ১ ফেব্রুয়ারি শুরু হবে ছবিটির শুটিং। তার আগে পর্দায় ক্রিকেটার হয়ে ওঠার প্রস্তুতি নিতে শুরু করেছেন বলে জানিয়েছেন মিতু।

ছবিতে মিতুর বিপরীতে আছেন আবু হুরায়রা তানভীর। দীপ্ত টিভির প্রযোজনায় শাহজাহান সৌরভের চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করছেন তারিক মুহাম্মদ হাসান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com