শনিবার, ২৭ Jun ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চঞ্চল চৌধুরীর স্ত্রীর ভূমিকায় মনামী ঘোষ

কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরেই পর্দায় আসতে যাচ্ছেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেন।   মৃণাল সেনের বায়োপিক পদাতিকে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন  চঞ্চল চৌধুরী। আর চঞ্চলের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন মনামী ঘোষ।

মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় দেখা যাবে মনামী ঘোষকে।

চঞ্চলের স্ত্রী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন, এ প্রসঙ্গে মনামী বলেন, ‘সৃজিতদার সঙ্গে এটা আমার প্রথম কাজ। উনি আমায অফিসে ডেকে পাঠিয়েছিলেন। যখন গিয়ে সব শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারিনি। তবে ভয়ও করছে একই সঙ্গে। সৃজিতদা আসলে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। ’

তবে মনামীকে গীতা সেনের ভূমিকায় নির্বাচনের কারণ প্রসঙ্গে ছবির প্রযোজক ফিরদৌসুল হাসান জানিয়েছেন, মনামীর ছোটখাটো চেহারাই তাঁকে এই সুযোগ করে দিয়েছে। এই ছবিতে গীতা সেনের অল্প বয়স থেকে বৃদ্ধা অবস্থা তুলে ধরা হবে। আর সেটার জন্য প্রস্থেটিক মেকআপ নিতে হবে মনামীকে।

এদিকে, মৃণাল সেনের ছেলে কে হবেন তা জানা যায়নি। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ছবির শ্যুটিং শুরু হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com