শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
নাজিফা তুষিকে সব সময় খুঁজে পাওয়া যায় না। চলচ্চিত্রের লোক খুঁজে পান না, সংবাদকর্মীরা পান না, ফোনে পান না অনেকে। এমন অভিযোগ শোনা যায়। তুষিকে পাওয়া যায় না কেন? কারণটা এবার জানালেন ‘হাওয়া’খ্যাত এই অভিনেত্রী।
বললেন, ‘আমি সব সময় চুপেচাপে থাকতে পছন্দ করি। ’
আরেকটু পরিষ্কার করে বললেন তুষি, ‘একজনের পক্ষে সবাইকে স্যাটিসফাইড করা সম্ভব না, যদি কোনো কমিউনিকেশনের কারণে, গুরুত্ব নিয়ে কোনো ইন্টারভিউয়ের কারণে কিংবা স্ক্রিপ্ট পড়ানোর জন্য আমার সঙ্গে যোগাযোগ করে- হয়তো এটা আমি করি না। কিন্তু হতেই পারে, একটা মানুষের পক্ষে সব সময় রেসপন্স করাটা হয় না। আর কমিউনিকেশনে আমার একটা দুর্বলতা আছে। এখন যেহেতু সামনে এসেছে, না চাইলেও যোগাযোগ রক্ষা করতে হয়। ’