শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রস উৎসব আমাদের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুসঙ্গ : সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, রস উৎসব আমাদের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুসঙ্গ।
তিনি বলেন, ইট-পাথরের শহরে ‘রঙ্গে ভরা বঙ্গ’ এ গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে।
প্রতিমন্ত্রী আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ‘রঙ্গে ভরা বঙ্গ’ আয়োজিত ‘১২তম রস উৎসব ও লোকশিল্পী সম্মাননা ১৪২৯’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কে এম খালিদ বলেন, যান্ত্রিকতার এ নগরীতে এখন খেজুর রসেও ভেজাল দেখা দিয়েছে। তাছাড়া কাঁচা খেজুর রস খাওয়ার মাধ্যমে নিপাহ ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটছে। সে বিষয়েও সচেতন থাকতে হবে।
তিনি বলেন, লোকগবেষক ইমরান উজ জামান লোকশিল্পীদের নিয়ে কাজ করছেন জেনে আমি আনন্দিত। প্রতিমন্ত্রী এসময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার গবেষণা কাজে সর্বাত্মক পৃষ্ঠপোষকতার আশ্বাস দেন।
‘রঙ্গে ভরা বঙ্গ’ এর সভাপতি অধ্যাপক হায়াৎ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ ও ইউডা চারুকলা অনুষদের অধ্যাপক আলাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন ‘১২তম রস উৎসব ও লোকশিল্পী সম্মাননা ১৪২৯’ এর আহবায়ক ডা. শওকত আরা হায়দার। সূচনা বক্তৃতা করেন ‘রঙ্গে ভরা বঙ্গ’ এর পরিচালক ইমরান উজ জামান।
অনুষ্ঠানে হস্তশিল্পে পাবনার চাটমোহরের শিল্পী কৃষ্ণা বেত এবং লোক পরিবেশনায় টাঙ্গাইলের ভূঞাপুরের পাঁচঠিকরির ফটিক শেখের ভাসান গানের দলকে লোকশিল্পী সম্মাননা ১৪২৯’ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com