শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
গল্পের ভেতরে গল্প থাকে’ মূলত একটি প্রেমের গল্পনির্ভর পারিবারকেন্দ্রিক নির্মাণ। শাহাজাদা ইসলাম শায়খ-এর এই টেলিফিল্মে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আয়শা খান এবং খ্যাতনাম অভিনয়শিল্পী দিলারা জামান। এ ছাড়াও আরও আছেন নাজমুল হক ব্রুসলী, সৈয়দ গোলাম সরোয়ার মীর শহীদ প্রমুখ।
ফিলিংস প্রডাকশনের ব্যানারে নির্মিত এই টেলিছবিটি আজ শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে।
নির্মাতা শাহাজাদা ইসলাম শায়খ অনেক আগে থেকেই তার কাজের জন্য প্রশংসিত। নির্মাণের প্রতিটি ধারায় তিনি তার চিহ্ন রেখেছেন। ২০২৩ সালে তিনি বেশ কয়েকটি চমক নিয়ে আসছেন। প্রথমটি আজ যাচ্ছে চ্যানেল আই-এ। ভালোবাসা দিবসের জন্যও বিশেষ একটি টেলি-চলচ্চিত্র নির্মাণ করছেন তিনি। বর্তমানে তিনি তার প্রথম সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ করছেন।