শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
নায়িকা মানেই নিয়ম মেনে খাওয়াদাওয়া, মেদহীন সুন্দর শরীর। ডায়েটে থাকবে না কোনো মিষ্টি, তৈলাক্ত খাবার। তবে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী মনে হয় এসবের ধার ধারেন না!
শুক্রবার সোশালে তিনটি ছবি পোস্ট করেন বুবলী; যা দেখে অবাক অনুরাগীরা। কারণ নায়িকাদের সচরাচর এ রূপে দেখা যায় না। নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, খাবার টেবিলে নায়িকার সামনে সাজানো হরেক রকমের মিষ্টি, দই ও ফলমূল।