শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নাঈমের তৈরি গাড়িতে চড়ে উচ্ছ্বসিত শাবনাজ

নব্বই দশকের তারকা জুটি নাঈম-শাবনাজ। ‘বিষের বাঁশি’ সিনেমাতে অভিনয়ের সময়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুজন। এরপর ১৯৯৪ সালে বিয়ে করেন নাঈম-শাবনাজ।

১৯৯১ সালে মুক্তি পায় ‘চাঁদনী’ সিনেমা। আর এ সিনেমার মাধ্যমে দর্শক জুটি হিসেবে পায় তাদের। এরপর থেকে সিনেমাপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেন এ জুটি।

বর্তমানে অভিনয় থেকে দূরে থাকলেও এই জুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সরব। তাদের ভালো লাগা সময়গুলো এখনো ভক্তদের সাথে ভাগাভাগি করে নেন। কখনো গান গেয়ে আবার মাছ ধরে সোশালে শেয়ার করেন।

তারই ধারাবাহিকতায় রবিবার (১৫ জানুয়ারি) বিকালে নাঈম-শাবনাজের ফেসবুক পাতা থেকে একটা ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, কখনো কখনো যাত্রা গন্তব্যের চেয়েও সুন্দর হয় যদি পাশে সঠিক মানুষটি থাকে। নতুন বছরে নাঈম আমাদের উপহার দিলেন তার নিজের তৈরি গাড়ি।

ভিডিওতে দেখা যায়, শাবনাজকে নতুন গাড়িতে ঘুরিয়ে দেখাচ্ছেন স্বামী নাঈম। বিশেষ উপহার পেয়ে উচ্ছ্বসিত শাবনাজ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com