শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব শুরু হচ্ছে আজ

আজ থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব। শুক্রবার (২৭ জানুয়রি) বিকেল ৫টার দিকে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার আয়োজনে শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হবে।

এই উৎসব উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি।

উৎসবের দ্বিতীয় দিনে আয়োজকরা নতুন প্রজন্মের প্রতিভাবান রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের হাতে তুলে দেবেন ‘কলিম শরাফী স্মৃতি পুরস্কার ১৪২৯’।

রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি সাজেদ আকবর অনুষ্ঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. মকবুল হোসেন সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন তথ্য ও সম্প্রচার সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

একক ও দলীয় সঙ্গীতানুষ্ঠান এবং আবৃত্তি দিয়ে সাজানো উৎসবটি প্রতিদিন বিকেল ৫টা থেকে সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন আয়োজক সংস্থার সভাপতি ও জাতীয় সংসদের প্রয়াত উপনেতা বেগম সাজেদা চৌধুরীর ছেলে সাজেদ আকবর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com