শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
কেউ বলছেন- ‘জয় শাহরুখ’, আবার সিনেমা হলেই কেউ চিৎকার করে বলছেন- ‘হিন্দুস্তান কি শান, শাহরুখ খান’। চার বছর ধরে অপেক্ষার পর নতুন সূর্যোদয় শাহরুখের ক্যারিয়ারে। ‘পাঠান’-এর বক্স অফিস রিপোর্ট দেখে নিঃসন্দেহে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শাহরুখ খান। গতকাল (বুধবার) বিশ্বের প্রায় ৮০০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে যশ রাজ ফিল্মসের ‘পাঠান’। প্রথম দিন একাধিক রেকর্ড গুঁড়িয়ে দিল পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবি। প্রথম দিন কেবলমাত্র ভারতের বক্স অফিসেই ৫৩ কোটি টাকা কামাই করেছে এই ছবি।
হিন্দি, তামিল ও তেলুগু সংস্করণ মিলিয়ে মোট ৫৩ কোটি টাকার ব্যবসা করেছে শাহরুখ খানের ছবি। এর সুবাদেই আমির খানের ‘ঠগস অফ হিন্দুস্তান’-এর রেকর্ড ভেঙে দিল বাদশার ছবি। প্রথম দিনের আয়ের নিরিখে বলিউডি ছবির মধ্যে এতদিন এক নম্বরে ছিল ‘ঠগস অফ হিন্দুস্তান’ (৫০ কোটি), এবার সেই রেকর্ড গেল ‘পাঠান’-এর ঝুলিতে।