বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শুটিং স্পটে আগুনে দগ্ধ অভিনেত্রী আঁখি

রাজধানীর মিরপুরে শুটিং স্পটে আগুনে দগ্ধ হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী শারমিন আঁখি (২৭)। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। শ্বাসনালিসহ তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।

শনিবার দুপুর ২টার দিকে দগ্ধ হওয়ার পর ওই দিন সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, শ্বাসনালিসহ তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তবে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার চিকিৎসা করছি।

স্বজনেরা জানান, নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার মো. শাহবুদ্দিনের মেয়ে শারমিন। ৩-৪ বছর আগে তার বিয়ে হয়। তার স্বামীর বাড়ি চট্টগ্রাম আকবর শাহ। এক দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন শারমিন আঁখি। চট্টগ্রামে বেড়ে ওঠা আঁখি’র মঞ্চে যাত্রা শুরু ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’র মধ্য দিয়ে। এ দলের নিয়মিত প্রযোজনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ নাটকের মূল চরিত্র ‘বসন’ করেই আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে টিভি নাটকে কাজ করেও আলোচনায় আসেন।

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, বাথরুমে একটি বিস্ফোরণ হয়। এতে শারমিন নামে ওই তরুণী দগ্ধ হন। বিষয়টি আরো তদন্ত করে দেখছি।

হাসপাতালে শারমিনের স্বামী নির্মাতা রাহাত কবির জানান, তারা পল্লবী স্যান্ড হাউজিংয়ে থাকেন। শনিবার সকালে তিনি নিজেই শারমিনকে মিরপুর-১১, কালশী রোড অ্যাপেক্স শোরুমের পাশের একটি শুটিং স্পটে নামিয়ে দিয়ে কাজে চলে যান। এরপর দুপুরে তিনি খবর পান, সেখানেই দগ্ধ হয়েছেন শারমিন। পরে তিনি তাকে সেখান থেকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সন্ধ্যায় তাকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। তার দুই হাতের সম্পূর্ণ, দুই পা, মুখমণ্ডল ও মাথার একপাশ দগ্ধ হয়েছে।

শারমিনের বরাত দিয়ে তিনি জানান, দুপুর শারমিন মেকআপ রুমে ঢোকেন। মেকআপ রুমের ভেতরেই টয়লেট। সেখানে হেয়ার স্টেট দিয়ে চুল ঠিক করার পর ফ্লাগ খুলতেই একটি স্পার্ক হয়। এরপরই বিস্ফোরণ হয়। তার ধারণা, ঘটনার আগে মেকআপ রুমে কেউ বডি স্প্রে ব্যবহার করতে পারে। যা সেখানকার বাতাসে ছিল। এর কারণেও বিস্ফোরণের সূত্রপাত হতে পারে। এ ছাড়া শুটিং হাউসটি সম্পূর্ণ নতুন এবং রং করা। সেখানে রঙের প্রচুর গন্ধও ছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com