শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
২১ জানুয়ারি সেন্সর বোর্ডের আপিল কমিটি ছবিটি পুনরায় দেখেন এবং মুক্তিতে কোনও বাধা নেই বলেও রায় জানান। তাদের পক্ষ থেকে ‘ওকে’ হওয়ার পরও প্রায় দুই সপ্তাহ হতে চলল নেই কোন আপডেট। দেওয়া হয়নি কোন সেন্সর সার্টিফিকেট। এ নিয়ে দফায় দফায় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও কোন সাড়া পাচ্ছেন না ফারুকী।
সার্টিফিকেট না পাওয়ায় ফারুকী তার নিজের ফেসবুক স্ট্যাটাসে আক্ষেপ প্রকাশ করে লিখেন, ‘তিন তারিখ শনিবার বিকেল মুক্তি দেওয়া গেলো না। কারণ আমরা এখনো সার্টিফিকেট হাতে পাইনি। এই অত্যন্ত খারাপ কাজটার প্রতিক্রিয়ায় আমরা অধৈর্য হতে পারতাম। কিন্তু আমরা পণ করেছি ধৈর্য ধরার। কারণ আমরা জানি আমাদের লক্ষ্য কি।
আমাদেরকে দেরী করিয়ে দেয়া হয়তো যাবে, আহত করা হয়তো যাবে, কিন্তু ভেঙ্গে ফেলা যাবে না। কারণ আমরা উঠে এসেছি এই জাতির দগদগে বাস্তব আর লাল-নীল স্বপ্নের অনেক গভীর থেকে।’
তিনি আরও লিখেন, ‘তিনের জায়গায় না হয় দশ হবে, কিন্তু বাংলার দামাল ছেলেদের দাবায়ে রাখতে পারবা না! আরেকটা কথা বলা দরকার, যে বা যারা আপিল কমিটি রায় দেয়ার পরও বেআইনিভাবে ছবিটা এখনো আটকে রেখেছে তাদেরকে জবাব দিতে হবে, কোন কারণে আমাদের মুক্তিতে বিলম্ব ঘটানো হচ্ছে?’
এ প্রসঙ্গে নুসরাত ইমরোজ তিশা বলেন, আপিল বোর্ড ‘ওকে’ করে দেওয়ার পর এতদিন হয়ে গেল এখনও আমরা সার্টিফিকেট হাতে পাইনি। তারা কেন দেরি করছে এর সঠিক তথ্যও খুঁজে পাচ্ছি না।