শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:২২ অপরাহ্ন
‘মানুষ এখন আমাকে মিমি না বলে গল্পের চরিত্র ‘নকশা’ নামে ডাকা শুরু করেছে। বলছে, নকশা আপু, আপনার এই কাজটা অনেক বেশি ভালো লেগেছে। আমি আসলে এটা কল্পনাও করিনি যে এত বেশি প্রশংসা করবে মানুষ।’- যোগ করেন অভিনেত্রী।
কাজটি করতে গিয়ে নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে এ তরুণীর ভাষ্য, ‘আমি যেহেতু নতুন তাই ক্যামেরার অ্যাঙ্গেল থেকে শুরু করে অনেক কিছুই আমি বুঝতাম না। ভিকি জাহেদ ভাইয়া এবং তার টিমের সাথে কাজ করে আমি অনেক কিছু শিখতে পেরেছি। বিশেষ করে মেহজাবীন চৌধুরী আপু, শ্যামল মাওলা ভাইয়ার সঙ্গে যখন আমার সিন থাকতো তখন তারা আমাকে ধরে ধরে বুঝিয়ে দিতেন যে, এটা এভাবে না, এভাবে করো। ভিকি ভাইয়া কোন সিন করার আগে লাইন বাই লাইন ধরে ধরে আমাকে বুঝিয়ে দিতো, বলতো ‘এটা বলার সময় এভাবে লুক দিবে’। সবমিলিয়ে এই কাজটা আমার জন্য অন্যরকম ভালো লাগার ছিল। তাছাড়া বিজরী বরকত উল্লাহ আপুর সাথে আমার খুব ভালো একটা বণ্ডিং হয়ে গিয়েছে। পুরো টিম অনেক বেশি সাপোর্টিভ ছিল। তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এক কথায় দারুণ। এরকম একটা টিমের সঙ্গে কাজ করে আমি অনেক বেশি আনন্দিত।’
বছর দুয়েক আগে ইমরান মাহমুদুলের ‘হৃদয় একটা আয়না ২.০’ গানের ভিডিওতে মডেল হয়ে পরিচিতি লাভ করেন মিমি। এরপর বেশ কিছু নাটকে অভিনয় করেন তিনি। এছাড়াও ওয়েব সিরিজ ‘গার্লস স্কোয়াড’, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাভ রুম’ এ দেখা গিয়েছে তাকে।