শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
তিনি চিত্রনায়িকা, তিনি মডেল আবার তিনিই গায়িকা। সব মিলিয়ে একের ভেতর অনেকের সমন্বয় নুসরাত ফারিয়া। সব সময় কাজ নিয়েই ব্যস্ত থাকেন তিনি। তার ব্যক্তিগত জীবন খবরের শিরোনাম হয়েছে, এমন ঘটনা ঘটেছে খুব কমই। সেই নুসরাত ফারিয়া এবার জানালেন, ১৫ বছর বয়সের পর একটি দিনও সিঙ্গেল ছিলেন না।
সম্প্রতি একটি অনলাইন পোর্টালে দেওয়া সাক্ষাৎকারে নিজের প্রেম জীবন খোলাসা করলেন নায়িকা।
নুসরাত ফারিয়া জানালেন, বর্তমানে তিনি পুরোপুরি সিঙ্গেল। দারুণ উপভোগ করছেন একা থাকা।
এর আগে রনি রিয়াদ রশিদ নামের এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন তিনি। ২০২০ সালের ২১ মার্চ তারা বিয়ের জন্য আংটি বদলও করেন। তবে গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে নায়িকা জানান, বিয়েটা আর হচ্ছে না। এবার আরও দৃঢ়তার সঙ্গে নিশ্চিত করলেন, রনির সঙ্গে তার বিয়ে তো দূরে থাক, প্রেমের সম্পর্কও আর নেই।