শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
গল্পটা দুই জন বিবাহযোগ্য ছেলে মেয়েকে ঘিরে। যাদের পরিবার তাদের বিয়ের জন্য পাত্র-পাত্রী দেখতে থাকে।
গল্পে তৌসিফকে দেখা যাবে রাফির চরিত্রে আর কেয়া পায়েলকে দেখা যাবে রিয়া চরিত্রে।
দুজনকে নিয়ে নির্মিত হলো ভ্যালেন্টাইন ডে’র বিশেষ নাটক ‘ওয়েডিং কাপল’। গল্পটি রচনা ও পরিচালনা করেছেন প্রবীর রায় চৌধুরী। সংলাপ লিখেছেন নির্মাতার সঙ্গে যৌথভাবে অনিক ইসলাম।
প্রযোজক এসকে সাহেদ আলী জানান, অভ্রদীপ ব্যানার্জীর কথা-সুরে, পিরান খানের সংগীতে এবং সাহিল সানজানার কণ্ঠে একটি বিশেষ গান থাকছে ‘ওয়েডিং কাপল’-এ। নাটকটি শিগগিরই উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।