শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মারপিটের দৃশ্যের শুটিংয়ে আহত শাকিব

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান আহত হয়েছেন। সোমবার ‘আগুন’ সিনেমার মারপিটের শুটিংয়ের দৃশ্য ধারণের সময় এ ঘটনা ঘটে।

শুটিং আপাতত স্থগিত, শাকিব প্রাথমিক চিকিৎসা শেষে তার নিজ বাড়িতে বিশ্রাম নিচ্ছেন।

জানা গেছে, সোমবার সকাল থেকেই ঢাকার আফতাবনগরে ‘আগুন’ চলচ্চিত্রের অবশিষ্ট অংশের শুটিং করছিলেন শাকিব। মারপিটের শুটিংয়ের দৃশ্য ধারণের এক পর্যায়ে আহত হন তিনি।

ইউনিট-সংশ্লিষ্ট সূত্রে খবর, আহত অবস্থায়ও কিছু সময় শুটিং করেন শাকিব খান। এরপর শুটিং শেষে রাতে ঢাকার গুলশানের একটি বেসরকারি হাসপাতালে যান। দ্রুত তার এক্স-রে করানো হয়।

সংবাদমাধ্যমকে শাকিব বলেন, ‘আমি এখন বাসায় আছি। চিকিৎসক কয়েক দিন পূর্ণ বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন। কিছু ওষুধপথ্য দিয়েছেন। দুই দিন পর আবার চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে।’

‘আগুন’ ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম। আগামী ঈদে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার যাবতীয় প্রস্তুতি নিচ্ছেন পরিচালক। এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন জাহারা মিতু।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com