শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মোবাইল ফোন ব্যবহারে পুরুষের চেয়ে এগিয়ে নারীরা

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জরিপ অনুযায়ী, মোবাইল ফোন ব্যবহারে দেশের পুরুষদের তুলনায় শূন্য দশমিক ১ শতাংশ এগিয়ে আছে নারীরা। এতে বলা হয়েছে, গত ৩ মাসে পুরুষ ও নারীর মোবাইল ফোন ব্যবহারের অনুপাত যথাক্রমে ৮৯ দশমিক ৯ শতাংশ ও ৯০ শতাংশ।

বিবিএস সম্প্রতি এ বিষয়ে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে। যাতে আরও উল্লেখ করা হয়েছে, দিনে অন্তত একবার ইন্টারনেট ব্যবহারের হিসাবেও পুরুষদের পেছনে ফেলেছেন নারীরা। মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৯ শতাংশ নারী ও ৬৭ দশমিক ৭ শতাংশ পুরুষ দিনে অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করেন।

তবে, সপ্তাহে অন্তত একবার ইন্টারনেট ব্যবহারের হিসাবে নারীদের পেছনে ফেলেছেন পুরুষরা। ২৫ দশমিক ৫ শতাংশ পুরুষ ও ২৪ দশমিক ১ শতাংশ নারী সপ্তাহে অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করেন।

সমীক্ষায় বলা হয়েছে, মোট জনসংখ্যার ইন্টারনেট ব্যবহারকারীর হার ২০১৩ সালের ৬ দশমিক ৭ শতাংশ থেকে ২০২২ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৯ শতাংশে। কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি চট্টগ্রামে ১৫ শতাংশ এবং সবচেয়ে কম বরিশালে ৪ শতাংশ।

এতে বলা হয়েছে, বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৫২ দশমিক ২ শতাংশ মানুষের হাতে স্মার্টফোন রয়েছে। বিভাগ অনুযায়ী, বাসায় ইন্টারনেট ব্যবহারের হার ঢাকায় সর্বোচ্চ ৫৪ দশমিক ২ শতাংশ এবং রাজশাহীতে সর্বনিম্ন ১৯ দশমিক ৭ শতাংশ। মোবাইল ব্যবহারের হারও ২০১৩ সালের ৮১ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২০২২ সালে হয়েছে ৮৯ দশমিক ৯ শতাংশ।

এই জরিপ প্রকল্পটি গ্রহণ করা হয় ২০২১ সালে এবং এর জন্য ব্যয় হয়েছে ৪ কোটি ৯৯ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com