শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আজও শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ

শান্তি সমাবেশ কর্মসূচি নিয়ে আজ শুক্রবারও রাজপথে থাকবে আওয়ামী লীগ। বিএনপির পদযাত্রা কর্মসূচিকে ঘিরে রাজধানী ঢাকায় সতর্ক অবস্থানে থাকবে ক্ষমতাসীন দলটি। ঢাকা মহানগরীর দুই অংশেই এ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।

বিএনপির আজকের পদযাত্রা কর্মসূচি বেলা আড়াইটায় শুরুর কথা থাকলেও সরকার সমর্থক নেতাকর্মীরা সকাল থেকেই ঢাকা মহানগরীর রাজপথে অবস্থান নিয়েছেন। দিনভর এই অবস্থানকালে রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে মিছিল-সমাবেশ করছেন তাঁরা। দলটির নেতারা জানান, কোথাও সহিংসতা-নাশকতার আশঙ্কা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সরকার সমর্থকরাও প্রতিহত করার চেষ্টা করবেন।

অবস্থানের অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে আজ বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাজী মকবুল হোসেন কলেজ মাঠে শান্তি সমাবেশ হবে। সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা যোগ দেবেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষে আগামীকাল শনিবার দুপুরে মহানগর দক্ষিণের সব থানা ও ওয়ার্ডে সতর্ক অবস্থানে থাকতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। যুবলীগের ঢাকা মহানগর উত্তর শাখা একই দিন বিকেলে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করবে। মহানগর যুবলীগ দক্ষিণ একই সময় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com