বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমিয়ে দিচ্ছে জাতিসংঘ

রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমিয়ে দিচ্ছে জাতিসংঘ। আন্তর্জাতিক সহায়তা কমতে থাকলে মে থেকে রোহিঙ্গাদের জনপ্রতি বরাদ্দ ৬ ডলারে নেমে আসতে পারে। এ বিষয়ে সরকারকে চিঠি দিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা।

বিশ্লেষকদের শঙ্কা, রেশন কমলে রোহিঙ্গাদের মধ্যে অপরাধ প্রবণতা আরও বাড়তে পারে। এ নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ।

কমছে রোহিঙ্গাদের সহায়তা তহবিল। ঘাটতি মেটাতে এবার বাধ্য হয়ে খাদ্য সহায়তা কমিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি)।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, চলতি মাস থেকে জনপ্রতি বরাদ্দ ১২ ডলার থেকে কমিয়ে ১০ ডলার করা হয়েছে। আগামীতে আরও কমবে বলেও জানানো হয়েছে সরকারকে। এ পরিস্থিতিতে উদ্বিগ্ন বাংলাদেশ।

রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবিলায় ৭ মার্চ জেনেভায় জাতিসংঘের মানবাধিকার সংস্থার সদর দপ্তরে বসছে যৌথ সাড়াদান পরিকল্পনার (জেআরপি) বৈঠক। এতে তহবিল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হবে। সভায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী জানান, আর্থিক সহায়তার জন্য দাতাদের প্রতিশ্রুতি পুরণের পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরু করায় জোর দেবে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com