শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৪০ পেরিয়েও এখনও বিয়ে করেননি বলিউডের যে তারকারা

বয়স চল্লিশ পেরিয়ে গেলেও জনপ্রিয়তা আর গ্ল্যামারের কোনো ঘাটতি নেই এসব বলিউড তারকাদের। তবুও এখন পর্যন্ত অবিবাহিত রয়ে গেছেন বেশ কিছু সেলিব্রেটি। সিঙ্গেলদের এই তালিকা রয়েছেন-

সালমান খান সিঙ্গেল থেকেও যে হ্যাপি থাকা যায় সে কথা প্রমাণ করে দিয়েছেন জনপ্রিয় নায়ক সালমান খান। যদিও বেশ কয়েকবার একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছেন তিনি। তবুও তিনি আজ অবিবাহিত। হ্যাপিলি সিঙ্গেল লাইফ কাটাচ্ছেন বলিউডের ভাইজান।

টাবু তাবাসসুম ফাতিমা হাশমী, যদিও সবাই তাকে টাবু নামেই চেনেন। বলিউডে একাধিক সিনেমা উপহার দিয়েছেন তিনি। একসময় নাগার্জুনের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল তার। তবে সব কিছুর ঊর্ধ্বে আজও হ্যাপিলি সিঙ্গেল রয়েছেন টাবু।

সুস্মিতা সেন বহু আগেই রহমান শলের সঙ্গে সম্পর্কের ছেদ ধরেছে সুস্মিতার। এরপর আবার ললিত মোদির সঙ্গে একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও প্রকাশ্যে এসেছে। তবুও বয়স চল্লিশ পার করে একা সুখেই রয়েছেন এ নায়িকা।

শমিতা শেট্টি পঁয়তাল্লিশ বছর পেড়িয়ে গেলেও বিয়ের কোনো নামগন্ধ নেই শিল্পা শেট্টির বোন শমিতা শেট্টির। জানা গেছে, তিনি একা বেশ ভালোই আছেন।

করণ জোহর চল্লিশের কোটা পার করে আজও হ্যাপিলি সিঙ্গেল করণ জোহর। দত্তক দুই মেয়েকে নিয়ে বেশ সুখেই রয়েছেন বলিউডের এ জনপ্রিয় পরিচালক ও প্রযোজক।

আমিশা প্যাটেল ইতোমধ্যে চল্লিশের ঘর পার করেছেন অভিনেত্রী আমিশা প্যাটেল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন- যদি উপযুক্ত পাত্র পান তাহলেই বিয়ে করবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com