বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পাকিস্তানকে আরও ঋণ দিল চীন

চীনের কাছ থেকে আবারও ঋণের টাকা পেল পাকিস্তান। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি পাকিস্তানকে আরও ৫০ কোটি ডলার দিয়েছে। ১৩০ কোটি ডলারের একটি ঋণ প্যাকেজের আওতায় এই টাকা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিপর্যস্ত পাকিস্তানের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল করার ক্ষেত্রে এই ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে গত মাসের শেষ দিকে পাকিস্তানকে ৭০ কোটি ডলার ঋণ দেয় চীন।

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার শুক্রবার তার টুইটার হ্যান্ডেলে বলেছেন, চীনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না লিমিটেড (আইসিবিসি) সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে।

তিনি আরও বলেন, ‘এই ঋণ সুবিধাটি তিন কিস্তিতে হস্তান্তর করা হবে। প্রথম কিস্তির ৫০ কোটি ডলার পেয়েছে স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি)। এটি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সাহায্য করবে।’

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি চীন ও পাকিস্তান একটি ঋণ চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী বেইজিংয়ের কাছ থেকে প্রথম ধাপে ৭০ কোটি ডলার পেয়েছে ইসলামাবাদ।

অপরদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা আইএমএফের কাছ থেকে ৯০০ কোটি ডলোরর ঋণ পাওয়ার চেষ্টা করছে পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com