বুধবার, ০৬ মে ২০২৬, ০২:২২ অপরাহ্ন
গুলিস্তানের ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ১৬ জন। আহত হয়েছেন শতাধিক। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, গুলিস্তানের বিস্ফোরণের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
এছাড়াও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিডিফোর্ট) ও রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে স্বাস্থ্যমন্ত্রী যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, এখানে ওষুধপত্র ও যন্ত্রপাতির কোন অভাব নেই। কাজেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিস্ফোরণে আহতদের চিকিৎসা দিয়ে প্রস্তত রয়েছে। মাথায় আঘাত পেয়ে রক্তক্ষরণে বেশি মারা গেছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী
এছাড়া বিভিন্ন ভবনে অব্যবস্থাপনার কারণে বারবার বিস্ফোরণ হচ্ছে বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার বিকালে রাজধানীর গুলিস্তানে ভবন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৬ জন মানুষের মৃত্যু হয়েছে। আর ১০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান বিস্ফোরণের ধাক্কায় সড়কে ছিটকে পড়া বিভিন্ন পণ্য ও কংক্রিটের আঘাতে সবচেয়ে বেশি মানুষ আহত হয়।
এদিকে বিস্ফোরণের পরপরই আহতদের ভিড় বাড়তে থাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আহতদের আর্তনাদ ও স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। মূহুর্তেই শতাধিক রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে।
তবে দ্রুত পরিস্থিতি সামলাতে জরুরীভাবে ডাকা হয় অন্যান্য চিকিৎসকদের। প্রাথমিক চিকিৎসা শেষে অনেককে ছেড়ে দেয়া হলেও ভর্তি হয় অর্ধশতাধিক।