রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের আহাজারিতে ভারি ঢাকা মেডিকেল হাসপাতাল

ফুলবাড়িয়ায় বিস্ফোরণে আহত শতাধিক ব্যক্তি চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেলে। রক্তসহ নানা জরুরি দরকারে ছোটাছুটি করেছেন স্বজনেরা। তখন সাহায্যের হাত বাড়িয়ে দেয় শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ। স্বেচ্ছাশ্রম দেয়ার জন্য প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে যায় বিভিন্ন সংগঠন। অসহায় স্বজনদের কিছু সময়ের জন্য ভরসার পাত্র হয়ে ওঠেন এই মানবিক মানুষগুলো।

ঘটনার পর থেকেই ক্রমশ ভারি হয়ে উঠতে থাকে ঢাকা মেডিকেল কলেজের পরিবেশ। ঘটনার আকস্মিকতায় আর বিভৎসতায় হতবাক মানুষ।

কেউ হারিয়েছেন স্বজন, আর কেউবা খুজে ফিরছেন পরিচিত জনকে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার মুখোমুখি যারা, তাদের সকলেই যেন বির্পযস্ত।

ভয়াবহ এই বিস্ফোরণে আহতদের প্রয়োজন হচ্ছে প্রচুর রক্ত। বিপদের সময় বিভিন্ন ব্লাড গ্রুপের হয়ে রক্ত সহায়তা দিতে এগিয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ছুটে এসেছেন ঘটনাস্থলের কাছাকাছি এলাকার অনেক বাসিন্দাও। আছেন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরাও। উৎসুক মানুষসহ পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থা তাদের।

মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়।

এমন দুর্যোগের রাতে এইসব মানবিক মানুষগুলোই যেন আশার আলো জ্বেলে রাখে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com