শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

শাহিন আফ্রিদি এখন অলরাউন্ডার

পাকিস্তান সুপার লিগ শুরু হওয়ার কয়েক দিন আগেই শাহিদের মেয়ের সাথে বিয়ে হয়েছিল শাহিনের। হাঁটুর চোটের জন্য গত জুলাই মাস থেকে মাঠের বাইরে ছিলেন শাহিন। অস্ত্রোপচারের পর শুধু খেলেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট।

চোট সারিয়ে মাঠে ফেরার আগে শাহিন আফ্রিদিকে আলাদাভাবে প্রশিক্ষণ দিয়েছিলেন শহিদ আফ্রিদি। বোলিংয়ের পাশাপাশি শাহিনের ব্যাটিংয়েও গুরুত্ব দিয়েছিলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার। পাকিস্তান সুপার লিগে তারই সুফল পেলেন তার মেয়ের জামাই। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম অর্ধশতরান করেছেন শাহিন।

বোলার শাহিনকে সমীহ করেন বিশ্বের প্রায় সব ব্যাটারই। পাকিস্তানের অন্যতম সেরা ফাস্ট বোলারের হাতে বল তুলে দিয়ে নিশ্চিন্ত থাকেন অধিনায়ক বাবর আজম। এবার তিনি ব্যাটার শাহিনকেও ভরসা করতে পারবেন। পাকিস্তান সুপার লিগে আগ্রাসী অর্ধশতরান করলেন পাকিস্তানি ফাস্ট বোলার। মঙ্গলবার লাহোর ক্যালান্ডার্স অধিনায়ক ৩৬ বলে ৫২ রানের ইনিংস খেললেন পেশোয়ার জালমির বিরুদ্ধে। মারলেন বিশাল ৫টি ছক্কা। ৩টি চারও এসেছে তার ব্যাট থেকে।

শুধু ব্যাট হাতে সফলই হলেন না শাহিন, আত্মবিশ্বাসী লাহোর অধিনায়ক নিজেকে ব্যাটিং অর্ডারের ছয় নম্বরেও তুলে এনেছিলেন এই ম্যাচে। ২১ রানে দলের ৪ উইকেট পড়ে যাওয়ার পর ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে চাপ মুক্ত করেন তিনি। পঞ্চম উইকেটে হুসেন তালাতের সাথে গড়েন ১১৪ রানের জুটি। হুসেন করেন ৩৭ বলে ৬৩ রান। ৪টি চার এবং ৫টি ছয় মারেন তিনি। শাহিন হাত খুলতে কিছুটা সময় নেন। প্রথম ৯ বল খেলে করেছিলেন ১ রান। তার পর প্রতিপক্ষের বোলারদের পাল্টা আক্রমণ শুরু করেন লাহোর অধিনায়ক। ৩৪ বলে পূর্ণ করেন অর্ধশতরান।

শাহিনের আগ্রাসী অর্থশতরান অবশ্য দলকে জয় এনে দিতে পারেনি। পেশোয়ারের ২০৭ রানের জবাবে লাহোরের ইনিংস শেষ হয় ১৭২ রানে। পাকিস্তান সুপার লিগের এই ম্যাচে বল হাতেও ৪ উইকেট নিয়েছেন সিনিয়র আফ্রিদির জামাই। সূত্র : আনন্দবাজার পত্রিকা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com