বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ছুটি না পেলে বউ রাগ করবে, অতএব ছুটি মঞ্জুর

ছুটি নেওয়ার এমন সৎ আবেদন দেখে আপ্লুত অশোকের উর্ধতন কর্তৃপক্ষ। তবে ১০ দিনের ছুটি দেওয়া সম্ভব হয়নি। স্ত্রী যেন রাগ না করেন, সেই কথা মাথায় রেখে অশোককে ৫ দিনের ছুটি দেন পুলিশ সুপার। স্বামী কম ছুটি পেলেন, সেই কারণে অশোকের স্ত্রী রেগে গিয়েছেন কিনা, তা অবশ্য জানা যায়নি!

জানা যায়, ২২ বছর পর আবদার করেছেন স্ত্রী। সেই অনুরোধ না রাখলে স্ত্রী খুব রেগে যাবেন। তাই ছুটি নেওয়াটা ভীষণ প্রয়োজন। ছুটির আবেদনপত্রে নিজের সমস্যার কথা সাফ তুলে ধরেছেন ভারতের উত্তরপ্রদেশের এক পুলিশ সদস্য।

এই আবেদন প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশ সদস্যের এমন সততায় মুগ্ধ নেটিজেনরা। খবর সংবাদ প্রতিদিনের

ঠিক কী লেখা হয়েছে ছুটির আবেদনে? অশোক কুমার নামে ওই পুলিশ পরিদর্শক বলেন, ‘গত ২২ বছর ধরে হোলির সময় আমার স্ত্রী একবারও বাপের বাড়ি যাননি। এতদিন পরে তিনি বাপের বাড়িতে গিয়ে হোলি উদযাপন করতে চেয়েছেন। শুধু তাই নয়, আমার স্ত্রী চান আমিও যেন তার সঙ্গেই হোলি উদযাপন করি। এই কথায় জেদ ধরে বসে আছেন আমার স্ত্রী।’

নিজের অসহায় অবস্থার এই বর্ণনা দিয়ে অশোক জানান, অন্তত ১০ দিনের ছুটি তাঁর খুব দরকার। তা না হলে তিনি স্ত্রীর সঙ্গে যেতে পারবেন না। ফলে ভীষণ রেগে যাবেন। এই ছুটি পেলে তিনি খুবই উপকৃত হবেন বলেও চিঠিতে লিখেছেন অশোক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com