মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

যুবককে প্রকাশ্য রাস্তায় জ্বালিয়ে দেওয়া হল

বন্ধুদের সঙ্গে মজা করতে জীবন হারাতে বসেছে এক যুবক। ৭ মার্চ ভারতজুড়ে পালিত হচ্ছে হোলি উৎসব। রঙের উৎসবে মেতে বাচ্চা থেকে বুড়ো সকলেই। কিন্তু এই রঙের উৎসবই এক যুবকের জীবনে ভয়ঙ্কর পরিণতি ডেকে আনল। এক যুবককে রাস্তায় প্রকাশ্যে পেট্রল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার তেলেঙ্গানার হায়দ্রাবাদের মেডক জেলার মারপল্লিতে এই ঘটনা ঘটেছে।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে রাস্তায় রঙ খেলায় মেতেছিলেন ওই যুবক। সেই সময় রাস্তা দিয়ে এক মোটরসাইকেল আরোহী যাচ্ছিলেন। তাকে লক্ষ্য করে রঙ ছোড়েন ওই যুবক। ওই ব্যক্তি দাঁড়িয়ে পড়লে তার মুখেও রং মাখিয়ে দেওয়া হয়।

খবরে বলা হয়েছে, এরপরই মেজাজ হারিয়ে ফেলেন মোটরসাইকেল আরোহী। অভিযোগ, এরপরই মোটরসাইকেলের ট্যাংক থেকে পেট্রল বের করে বোতলে ঢালেন। তারপর সেই পেট্রল ওই যুবকের গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন।

চোখের সামনে এমন ঘটনা দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে যান ভুক্তভোগী যুবকের বন্ধু এবং আত্মীয়রা। ওই যুবকের গায়ে আগুন ধরিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেন মোটরসাইকেল আরোহী। ওই যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, যুবকের হাত এবং কাঁধ ভয়ানকভাবে ঝলসে গিয়েছে। তার অবস্থা সংকটজনক। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেল আরোহীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। তার খোঁজে তল্লাশি চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com